× Banner
সর্বশেষ
তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে – পরিবেশমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে - পরিবেশমন্ত্রী

আগামী মে মাস থেকে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, আমাদের ইশতেহারে একটা জিনিস হয়তো আপনারা দেখছেন যে বৃক্ষরোপণ। প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণ। আমাদের মোটামুটি কথা হয়েছে বৃক্ষরোপণ করা হবে, চারা কোথায় পাওয়া যাবে, মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট ফরেস্টে আছে, মিনিস্ট্রি অব অ্যাগ্রিকালচারে আছে। এছাড়াও প্রাইভেট সেক্টরে যদি পাওয়া যায়। সব মিলিয়ে এ বছর আমরা কত বৃক্ষরোপণ করতে পারব? আমাদের লক্ষ্য প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণ।

কত দিনের মধ্যে এ চারা রোপন করা হবে- জানতে চাইলে পরিবেশ মন্ত্রী বলেন, মে মাসের মধ্যে শুরু হবে, এটা জুলাইয়ের পরে তো আর লাগানো যায় না। এ বছর তো পাঁচ কোটি আগে চারা করা হয়নি। এখন আমরা আমাদের যে তিনটা ডিপার্টমেন্ট যেখানে যেখানে চারা পাওয়া যায়, আমাদের অ্যা গ্রিকালচার ডিপার্টমেন্টে কিছু আছে, আমাদের এনভায়রনমেন্টে ফরেস্টে কিছু আছে, আরেকটা কোথায় যেন আছে, আর প্রাইভেট সেক্টরেও আছে নার্সারিগুলো। সব খোঁজ করে যা পাওয়া যায় সবই আমরা লাগাবো।

গাছের চারা কোথায় লাগানো হবে জানতে চাইলে তিনি বলেন, লাগানোর যে ৭/৮টা সিস্টেম আছে। একটা হলো চরে লাগায়, নদীর দুই সাইডে লাগায় বাঁধে, তারপরে রাস্তার ধারে, হিল ট্র্যাকের একটা এরিয়া আছে, তারপরে আপনার ম্যানগ্রোভ আছে, সুন্দরবনের বা যেখানে লবণাক্ত পানি আছে। ৭/৮টি ক্রাইটেরিয়াতেই আমরা গাছ লাগানোর চেষ্টা করব।

মোট কথা এক লাইন আমাদের মেনিফেস্টোতে আছে পাঁচ কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। এ বছর হয়তো হবে না, কিন্তু আগামী বছর এটাকে মেকআপ করে যেন আমরা পাঁচ কোটির বেশি করতে পারি। এটাই আমাদের প্ল্যান, বলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।


এ ক্যটাগরির আরো খবর..