× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

৪ লাখ টাকার গরু নিলামে ১ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে আটক করা ভারতীয় গরু বাজার মূল্যের চেয়ে কমমূল্যে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার প্রকাশ্যে নিলামে মাধ্যমে বিক্রি করার কথা থাকলেও সিন্ডিকেট করে বিক্রি করা হয়েছে। এ খাত থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

অভিযোগে জানা গেছে,নওগাঁ জেলার পত্নীতলা ও সাপাহার উপজেলার হাটশাউল ও কলুমডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ৮টি গরু আটক করে। ভারত থেকে চোরাই পথে আসার সময় তারা এই গরুগুলো আটক করে পত্নীতলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে সিজার লিস্টের মাধ্যমে জমা দেন।

এর তিন দিন পর ২৬ এপ্রিল কাস্টমস গুদাম কর্মকর্তা বাজার মূল্য যাচাই না করেই স্থানীয় একটি সিন্ডিকেট চক্রের সঙ্গে যোগসাজশ করে ৮টি গরু মাত্র ১ লাখ ১৫হাজার টাকায় নিলামে বিক্রি করেন। কিন্তু ব্যবসায়ীরা জানান,বড় ৮ টি গরুর বর্তমান বাজার মূল্য ৪ লাখ টাকার উপরে ছিল। এতে করে সরকার প্রায় ৩ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। উপস্থিত একটি সিন্ডিকেট কম দামে নিলাম দেখিয়ে আর্থিক সুবিধা নেয় সেখান থেকে। বিজিবিও সেখান থেকে গরু প্রতি টাকা নেয়। নিলামের বাইরে আর্থিক সুবিধা নিচ্ছে সংশ্লিষ্টরাও। বিষয়টি এলাকায় ওপেন সিক্রেট হলেও এ বিষয়ে যেন দেখার কেউ নেই।

এ বিষয়ে পত্নীতলা কাস্টমস এর দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মামুনুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, নিয়ম মেনেই নিলাম করা হয়ে থাকে। যে বেশি মূল্য দেয় তাকে দেয়া হয়।

পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..