× Banner
সর্বশেষ
মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

৩৭তম বিসিএসে উত্তীর্ণদের নিয়োগে প্রজ্ঞাপন জারি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।

বুধবার বিকেলে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এখন এই ক্যাডারদের বিভিন্ন স্থানে পদায়ন শুরু হবে।

গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যাতে ১ হাজার ৩১৪ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। জনপ্রশাসনের প্রজ্ঞাপনে সেখান থেকে ৯৩ জনকে বাদ দেয়া হয়েছে। ৩৭তম বিসিএসের বিজ্ঞাপনে ১ হাজার ২২৬ জনের কথা থাকলেও ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। তাতে সাধারণ ক্যাডার ৪৬৫, সহকারী সার্জন ২৭২ জন এবং ৫১ ডেন্টাল সার্জন হয়েছেন। এছাড়া অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন।

এ ছাড়া ননক্যাডারে অপেক্ষমান রাখা হয়েছে ৩ হাজার ৪৫৪ জনকে। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ মে মানে। পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।


এ ক্যটাগরির আরো খবর..