× Banner
সর্বশেষ
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বগুড়ায় ৪০ বছর বয়সী হাসানকে বিয়ে করে ৩য় স্ত্রীর মর্যাদা পেলো ৫ম শ্রেণীর ছাত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জুন, ২০২০
৩য় স্ত্রী হলেন ৫ম শ্রেণীর ছাত্রী

নিজস্ব সংবাদদাতাঃ  বগুড়ায় হাসান নামে ৪০ বছর বয়সী এক ব্যাক্তির সাথে পঞ্চম শ্রেণির এক ছাত্রী পালিয়ে বিয়ে। হাসানের আগে দুই স্ত্রী থাকায় এই ছাত্রী তৃতীয় স্ত্রীর মর্যাদায় স্বামীর বাড়িতে ঘর-সংসার করছে।

ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার ভবানিপুর ইউনিয়নের ছোনকা গ্রামে। এ ঘটনায় ভুয়া কাবিননামার সার্টিফিকেট বানিয়ে বগুড়ার কাহালুর মালঞ্চ এলাকার কাজী একেএম আনোয়ার হোসেন বিয়ে পড়ান।

জানা যায়, গত ১৪ জুন রাতে দড়ি হাসড়া গ্রামের মোখলেছ উদ্দিনের ছেলে হাসান আলী সেখ দুটি স্ত্রী রেখে পঞ্চম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যায়। পরদিন এ ব্যাপারে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার।

এ দিকে ওই ছাত্রীর জন্ম সাল ৩ মার্চ ২০০১ দেখিয়ে ১৬ জুন বিয়ে পড়ান কাজী একেএম আনোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, হাসানের দুটি স্ত্রী আছে। তার চরিত্র খারাপ হওয়ার কারণে তাকে কেউ বাসার ভিতরে যেতে দিত না। কিন্তু ওই ছাত্রীর সঙ্গে আত্মীয়তা হওয়ার সুযোগে হাসান তাদের বাড়ি আসা-যাওয়া করত। এ সূত্র ধরে মেয়েটির সঙ্গে হাসানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়েটি ছোট হওয়ায় তাকে ফুসলিয়ে নিয়ে ভুয়া কাবিননামার সার্টিফিকেট বানিয়ে বিয়ে করে হাসান।

গোয়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল হোসেন জানান, মেয়েটি আমার স্কুলের ছাত্রী তবে করোনার কারণে স্কুল বন্ধ থাকায় খবর নিতে পারিনি। বিয়ে হয়েছে কিনা জানি না।

এ বিষয়ে মেয়েটির বাবা জানান, পঞ্চম শ্রেণিতে পড়ে তবে তার মেয়ের বয়স মাত্র ১১ বছর। আর হাসানের বয়স ৪০ বছর এবং তার দুটি স্ত্রী আছে। সে তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় ১৫ জুন একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কাজী একেএম আনোয়ার হোসেন জানান, আমি জন্ম সনদ দেখে বিয়ে পড়িয়েছি।

এ বিষয়ে শেরপুর থানার এসআই সিয়াম জানান, আমরা লিখিত অভিযোগ পেয়ে তাকে উদ্ধার করে মেয়ের বাবার হাতে তুলে দিয়েছি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভিন জানান, বিয়ে হয়েছে এ বিষয়টি আমাদের জানা নেই। তবে সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলম রানা জানান, এটা বাল্যবিয়ে। তদন্ত সাপেক্ষে  অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..