× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

২৯ শতাংশ বাংলাদেশি নিরক্ষর

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: দেশের ৭১ শতাংশ নাগরিক স্বাক্ষর জ্ঞানসম্পন্ন। ২৯ শতাংশ বাংলাদেশি নিরক্ষর। তাদের স্বাক্ষর জ্ঞানসম্পন্ন করার পরিকল্পনা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জানিয়েছেন, প্রাথমিক  ও গণশিক্ষামন্ত্রী  মোস্তাফিজুর রহমান।

বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, নিরক্ষর ব্যক্তিদের স্বাক্ষরজ্ঞান দেওয়ার জন্য তিন বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এজন্য ব্যয় ধরা হয়েছে  ৫৫২ কোটি টাকা।  নিরক্ষর ব্যক্তিদের স্বাক্ষরজ্ঞান দেওয়ার জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ‘মৌলিক স্বাক্ষরতা প্রকল্প’ বাস্তাবায়ন করতে যাচ্ছে। এ বিশাল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য দেশের সকল পর্যায়ের সরকারি-বেসরকারি সংস্থা/ প্রতিষ্ঠান, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। আশা করি, সবাই সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। এবারের প্রতিপাদ্য হলো ‘অতীতকে জানব, আগামীকে গড়ব’।

স্বাক্ষরতা দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হবে। এ দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠান করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আসিফ উজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..