× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

২৫শে জুন শুক্রবার দিনের শুরুতে দেখুন নিজের রাশিফল

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৫ জুন, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/friday.jpg

প্রত্যেকের আলাদা আলাদা রাশির জন্য ফল ও আলাদা হয়। তাই আজ ২৫শে জুন শুক্রবার দিনের শুরুতে দেখে নিন নিজের রাশিফল।

মেষঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিদের অনেক বন্ধু হবে। যোগ ব্যায়ামের মাধ্যমে শরীর সুস্থ থাকবে। ব্যবসার কাজ অপেক্ষা পরিবারকে আজকের দিনে বেশি সময় দিতে মন চাইবে। অর্থ সঞ্চয়ের জন্য আজকের দিন শুভ নয়।

বৃষভঃ রাতের ফাঁকা সময়ে ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটাবেন। ঘরের চাপে মেজাজ খিটখিটে খয়ে যাবে। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। অর্থের গুরুত্ব বুঝে কম ব্যয় করে, সঞ্চয়ে মন দিন।

মিথুনঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিদের অনেক বন্ধু হবে। আঢাকা খাবার খাওয়ার আগে ভালো করে দেখে নেবেন। কর্মক্ষেত্রে সবকিছু আজকে আপনার পক্ষে থাকবে। বেশি চাপ নেবেন না, মানসিক শান্তি বিঘ্নিত করে।

কর্কটঃ অতিরিক্ত সময় শিশুদের সঙ্গে কাটাতে পারেন। আজকের দিনে এই রাশির ব্যাক্তিরা কিছুটা আরাম করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে প্রেমময় সময় কাটাবেন। আর্থিক দিক থেকে স্বচ্ছল থাকার কারণে, আজ কিছু কেনাকাটা করতে পারেন।

সিংহঃ ব্যবসায়ীরা বাড়ি থেকে বেরোনোর আগে অর্থ সামলে রাখুন। কোন বিষয়ে সিদ্ধান্ত জানানোর আগে, অন্যদের কথাও একবার ভেবে দেখুন। পার্কে ঘুরতে গিয়ে এমন এক ব্যক্তির সঙ্গে দেখা হবে, যার সঙ্গে আপনার আগে ঝগড়া হয়েছিল। ভুল সিদ্ধান্ত শুধু বিপথে চালিত করে থেমে থাকে না, মানসিক অশান্তিও বাড়ায়।

কন্যাঃ জীবনের কোন সমস্যার বিষয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলতে পারেন। অতিরিক্ত অর্থ উপার্জনের লক্ষ্যে অন্য পথের সন্ধান করুন। কাছের মানুষদের সঙ্গে কথা বলার সময়, সঠিক ভাষা প্রয়োগ করুন। পরিবারে নতুন সদস্যের আগমনে খুশি উপছে পড়বে।

তুলাঃ এই রাশির ছাত্রছাত্রীরা মোবাইলের পেছনে অনেকটা সময় নষ্ট করে ফেলবে। অন্যের সমালোচনা করে সময় নষ্ট করবেন না। বাচ্চাদের মাধ্যমে খুশির খবর পাবেন। অজানা উৎস থেকে উপার্জিত অর্থ আর্থিক সমস্যা থেকে মুক্তি দেবে।

বৃশ্চিকঃ কাজের জায়গায় কোন আচরণের কারণে, আপনি সিনিয়রদের থেকে বকা খেতে পারেন। ঘর সাজানোর জন্য অতিরিক্ত সময় ব্যয় করুন। বাড়ির লোকদের সময় দিতে না পারায় মন খারাপ করবে। এই রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হবেন।

ধনুঃ এই রাশির জাতক জাতিকাদের কাছে আজকের দিনে প্রেমের দিক থেকে আকর্ষণীয় হতে চলেছে। দীর্ঘদিনের কোন সমস্যার সমাধান হবে আজ। কেনাকাটা করতে গিয়েই দিনের বেশিরভাগ সময়টা কেটে যাবে। অর্থ বেশি ব্যয় না করে সঞ্চয়ে মন দিলে ভালো হবে।

মকরঃ ভালোবাসার মানুষের সঙ্গে নিজের মনের কথা প্রকাশ করার সঠিক সময় নয় এটা। সাধুর কাছ থেকে আজকের দিনে স্বর্গীয় সুখ পেতে পারেন। মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে, গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে। বাচ্চাদের সাহায্যে অর্থ উপার্জন করতে পারবেন।

কুম্ভঃ নতুন প্রকল্প শুরুর আগে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। ছোট ছোট বিষয়েই মেজাজ হারিয়ে বিরক্ত হয়ে যাবেন। ভালোবাসার মানুষের থেকে নিজের প্রশংসা পেয়ে, আবারও তাঁর প্রেমে পড়ে যাবেন। বেশি খরচ এড়িয়ে সঞ্চয়ে মন দিন।

মীনঃ কাজের ফাঁকে কিছুটা সময় বের করে কাছের মানুষদের সঙ্গে কাটান। দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাকে খুশি রাখতে ভালোবাসার মানুষ অনেক চেষ্টা করবেন। আত্মীয়দের বাড়িতে ভ্রমণের ফলে, মেজাজ কিছুটা ফুরফুরে হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..