× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

নিষেধাজ্ঞার প্রথম দিনে ভোলায় ২৫ জেলের জেল-জরিমানা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২০
২৫ জেলের জরিমানা

কামরুজ্জামান শাহীন,ভোলা: সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে মাছ শিকারের অপরাধে ২৫ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার ভোর রাত ৪টা থেকে দুপুর পর্যন্ত জেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৭জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ও ইলিশা।চরফ্যাশন উপজেলা মৎস্য বিভাগ কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে দের লক্ষ মিটার কারেন্ট জাল, ১শত মন বিভিন্ন প্রজাতির মাছ সহ ৮ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের বাড়ি চরফ্যাশনে উপজেলার দক্ষিণ আইচা থানায়।

পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রায়হানুল ইসলাম আদালতে হাজির করলে আদালত ১৪ জেলেকে ১ বছর করে কারাদÐ ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের কারাদÐ দেন । ২ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ১ জনের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এবং চরফ্যাশনের ৮ জেলেকে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত ৫ জেলেকে ১বছরের কারাদÐ ও ১ জেলেকে ৫হাজার টাকা জরিমান এবং জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয় এবং মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সকল প্রজাতির মাছ শিকার, বাজারজাত করণ, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে রবিবারে ভোর রাত থেকে ভোলার মেঘনা নদীতে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালানা করা হয়। এ সময় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৭ জেলেকে আটক করা হয়। মৎস্য সম্পদ রক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..