× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

২৪ হাজার ভুতুড়ে সরকারি কর্মচারীর সন্ধান

admin
হালনাগাদ: সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় সন্ধান পাওয়া গেছে ২৪ হাজার ভুতুড়ে সরকারি কর্মচারীর। কাগজে-কলমে এসব কর্মচারীর অস্তিত্ব থাকলেও বাস্তবে এদের কোনো অস্তিত্ব ছিল না। তবে প্রতি মাসে এদের নামে সরকারি কোষাগার থেকে বেতন উত্তোলিত হতো। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়ায় সরকারি খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ অনেক দিনের। আঞ্চলিকভাবে শীর্ষ তেল উৎপাদনকারী এই দেশটি এক দশক ধরে মুদ্রাস্ফীতি, শেয়ারবাজারে দরপতন এবং সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি মোকাবিলা করছে। গত বছর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুহাম্মাদু বুহারি। নির্বাচনের আগে বুহারি দেশ থেকে দুর্নীতি দূর ও সরকারি খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে চলতি সপ্তাহে ২৪ হাজার ভুতুড়ে সরকারি কর্মচারীকে ছাঁটাইয়ের নির্দেশ দেন তিনি। এর মাধ্যমে প্রতি মাসে ১ কোটি ১৫ লাখ ডলার খরচ কমানো সম্ভব হবে।

গত বছর ডিসেম্বরে বেতনগ্রহীতাদের চিহ্নিত করতে বায়োমেট্রিক তথ্য ও ব্যাংক ভেরিফিকেশন নম্বর ব্যবহার করে নিরীক্ষা শুরু হয়। এর মাধ্যমেই ২৩ হাজার ৮৪৬ জন ভুয়া কর্মচারীর সন্ধান পাওয়া যায়।

নাইজেরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে প্রতারণা ঠেকাতে প্রতি মাসে ইলেকট্রনিক নিরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..