× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শিশু সহ আহত-৩

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষদের হামলায় শিশু সহ একই পরিবারের ৩জন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে,  গত তিনদিন আগে উপজেলার চাঁদখালীর কালিদাশপুর গাজীবাড়ী কলেজ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একই এলাকার অহেদুল গাজীর ছেলে ইমনের সাথে ইবাদতের কথা কাঁটাকাটি হয়। কথা কাঁটাকাটির এক পর্যায়ে ইবাদত একই এলাকার আব্দুল কুদ্দুস মোড়লের নবম শ্রেণি পড়–য়া ছেলে নয়নের হাতে থাকা স্টাম্প কেড়ে নিয়ে ইমনকে মারপিট করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পরের দিন সকালে নয়ন গোসল করতে গেলে পুকুরে ফেলে ইমন ও তার পরিবার নয়নকে বেদম মারপিট করে। এর প্রতিবাদ করায় রোববার বিকালে ইমন ও তার পিতা অহেদুল গাজী, মফিজুল গাজী, হাফিজুল গাজী সহ কয়েকজন নয়নের বাড়ীতে হামলা চালিয়ে পিতা আব্দুল কুদ্দুস মোড়ল (৩৮) মাতা পারভীন আক্তার (২৯) ও ৩ বছরের ছোট ভাই তারেক জামিল তামিমকে মারপিট করে গুরুতর জখম করে।

পরে স্থানীয় লোকজন এ দিন সন্ধ্যায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাদের অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানায় আব্দুল কুদ্দুসের পিতা আব্দুল খালেক মোড়ল বাদী হয়ে ৫জনকে বিবাদী করে থানায় এজাহর দাখিল করেছে। বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি আশরাফ হোসেন জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..