× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

২৩ বার পেছালো খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

admin
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির জন্য ২৩ বার সময় পেছানো হলো।

ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ আজ সোমবার এ দিন ধার্য করেন।

এর আগে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন নির্ধারিত ছিল। কিন্তু শাহবাগ থানার পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক তারিখ পিছিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন।

বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর ঢাকার মূখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ওই দিন শুনানি শেষে শাহবাগ থানার পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক।

খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেছিলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে।’

এ ঘটনায় দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারার অপরাধে মামলা দায়ের করা হয়। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..