× Banner
সর্বশেষ
নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি

২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার

admin
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

বর্তমান সরকার বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সিলেট বিভাগের সকল সংসদ সদস্য, জনপ্রতিনিধি, মেয়র-সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সিলেট বিভাগের পৌর মেয়রদের সাথে এ বিভাগের উন্নয়ন প্রকল্প বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন।

এ সময় পৌর মেয়রদের উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নেন এবং চলমান প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানতে চান। তিনি মেয়রদেরকে নিজ নিজ এলাকার উন্নয়ন প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে প্রেরণের পরামর্শ দেন। এ সময় মেয়রগণ উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের কানাইঘাটের পৌর মেয়র নিজাম উদ্দিন, বড়লেখার পৌর মেয়র কামরান চৌধুরী, কমলগঞ্জের পৌর মেয়র জুয়েল আহমেদ, বিয়ানী বাজার পৌর মেয়র আব্দুস শুকুর, গোলাবগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম বাবেল, কুলাউড়া পৌর মেয়র মোঃ শফি আলম ইউনুছ এবং মৌলভীবাজার জেলার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..