× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

কূটনৈতিক প্রতিবেদক

২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ভারত বর্তমানে ৩.৬ ট্রিলিয়ন ডলারের GDP সহ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যেই ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। অর্থাৎ ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। যার ফলে এই তালিকায় ভারতের চেয়ে এগিয়ে থাকবে শুধুমাত্র চিন ও আমেরিকা। ২০৩০ সাল নাগাদ দেশে শেয়ার মার্কেট ক্যাপ ১০ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বলেও অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য যে, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম Jefferies তার সাম্প্রতিক রিপোর্টে ভারতের অর্থনীতিতে আস্থা প্রকাশ করেছে। পাশাপাশি, ইতিবাচক অনুমানের বিষয়টিও উপস্থাপিত করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে যে, আগামী ৫ বছরে ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। অর্থাৎ GDP-র আকার ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। জানিয়ে রাখি যে, বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি। যার GDP হল ৪.৫ ট্রিলিয়ন ডলার।

অর্থনৈতিক বৃদ্ধির জন্য ইতিবাচক কারণ: Jefferies কর্তৃক প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে, ভারতের এই ক্রমবর্ধমান অর্থনীতির ক্ষেত্রে ক্রমাগত GDP বৃদ্ধি, জিও-পলিটিক্যাল সাপোর্ট এবং সরকারি রিফর্মসের সাপোর্ট মিলবে। বিগত ১০ বছরে, ভারতের GDP ৭ শতাংশ CAGR-এ বৃদ্ধি পেয়ে ৩.৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে বড় বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে।

ভারতের অর্থনীতির জন্য বুস্টআপ: সাম্প্রতিক ব্রোকারেজ রিপোর্ট অনুসারে, ভারতে Entrepreneurship এবং স্টার্টআপ ইকোসিস্টেমের বৃদ্ধি অত্যন্ত লাভজনক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতি বছর ভারত থেকে সার্ভিসেজের এক্সপোর্টের পরিমাণ হল ৪৫০ বিলিয়ন ডলার। এই সমস্ত বিষয়গুলি ভারতীয় অর্থনীতিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করছে।

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ৫ টি বৃহত্তম অর্থনীতি (ট্রিলিয়নে):
১. আমেরিকা (২৭.৯ বিলিয়ন ডলার)
২. চিন (১৮.৫ বিলিয়ন ডলার)
৩. জার্মানি (৪.৫ বিলিয়ন ডলার)
৪. জাপান (৪.২ বিলিয়ন ডলার)
৫. ভারত (৩.৬ বিলিয়ন ডলার)


এ ক্যটাগরির আরো খবর..