× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন ডলার ছাড়াবে

admin
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

অর্থনীতি ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এক্ষেত্রে গ্যাস, বন্দর সমস্যা প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। এসব সমস্যা সমাধানে সরকার সচেতন রয়েছে। আশা করছি, রপ্তানি আয় ৫০ নয়, ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

গতকাল রোববার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসতে সব শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, জীবন চলার পথে অনেক বাধা আসবে। তা অতিক্রম করে সামনে এগিয়ে চলতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জীবনে কোনোদিনই হাল ছাড়তে নেই। আমি ব্যক্তিগতভাবে খালি পায়ে স্কুলে গিয়েছি। আত্মীয়ের বাড়িতে ঘরের বারান্দায় থেকে পড়াশোনা করেছি। তখন যদি ত্যক্ত-বিরক্ত হয়ে পড়ালেখা বাদ দিতাম, তাহলে আজ আমার কি হতো?

তিনি বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে, প্রাইম ব্যাংক ১১ বছর ধরে এ পর্যন্ত ৩ হাজার ১৪৫ জনকে শিক্ষাবৃত্তি দিয়েছে। এ বছর পাচ্ছে ৩৪০ জন। আশা করি, প্রাইম ব্যাংক তাদের এ মহতী উদ্যোগ অব্যাহত রাখবে।

প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ কামাল খান চৌধুরী, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যন মো. নাদের খান, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ইকবাল আনোয়ার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..