× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

মায়ের গায়ে হাত তোলায় পুলিশ পেটালেন সাইমন!

admin
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

বিনোদন ডেস্কঃ থানার দেয়ালে দেয়ালে লেখা ‘জনগণের সেবাই পুলিশের ধর্ম’। কিন্তু সেই থানায় আরজি জানাতে আসলে সুচরিতার গায়ে হাত তোলেন পুলিশের এক কর্মকর্তা। মেঝেতে পড়ে যান তিনি। এদিকে সুচরিতার পিছু নিয়ে থানায় হাজির হন সাইমন। পুলিশের এই অন্যায়ের প্রতিবাদ করেন তিনি।‘তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো’। এই বলে থানার মধ্যে ওই পুলিশের বুকে লাথি মারলেন সাইমন।

তবে এই ঘটনা বাস্তব নয়। বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার মা আমার বেহেশত’র ছবির শুটিংয়ের দৃশ্য এটি।ছবির প্রধান চরিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করছেন গুণী চলচ্চিত্র অভিনেত্রী সুচরিতা। এর আগে ববিতা, রেবেকাসহ অন্যান্য গুণী শিল্পীর সন্তানের চরিত্রে অভিনয় করলেও সুচরিতার সঙ্গে এটাই প্রথম অভিনয় চিত্রনায়ক সাইমন সাদিকের।

তিনি বলেন, ছবির গল্পে সুচরিতা ম্যাডাম আমার মা তা আমি জানলেও তিনি জানেন না। আমি সর্বক্ষণ মাকে চোখে চোখে রাখি। তাকে চোখের আড়াল হতে দেইনা। এক কথায় এটি মায়ের জন্য পাগল এক ছেলের গল্প। তার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারাটা ভাগ্যের ব্যাপার। খুব ভালো লাগছে আমার।
সুচরিতা বলেন, মা ও ছেলের গল্পের ছবিটি সবার হৃদয় স্পর্শ করবে বলে আমার বিশ্বাস। অনেকদিন পর সুন্দর একটি চরিত্রে কাজ করতে পেরে ভালো লাগছে।

ছবিতে সাইমনের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্মাতা জানালেন প্রথম লটে ছবির শুটিং চলবে টানা ১০ দিন। এরপর নায়ক-নায়িকাকে নিয়ে দ্বিতীয় লটের শুটিং করার পরিকল্পনা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..