× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

২০১৯ সালের আগে নির্বাচন নয়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘ষড়যন্ত্র ছাড়া জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা নির্বাচনকালে নির্বাচিত জনপ্রতিনিধির বাইরে অন্য কাউকে আমন্ত্রণ জানাতে চাইছে। বিএনপি দেশ-বিদেশে যতই দরবার-সালিশ করুক, ২০১৯ সালের আগে বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে না।’

রাজধানীর মতিঝিলের ওয়াপদা ভবন প্রাঙ্গনে সোমবার জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘মানুষকে বিভ্রান্ত করা ও তাদের জোটবন্ধু জামায়াতকে খুশি করতেই খালেদা জিয়া ১৫ আগস্টে জন্মদিন পালন করছেন। এ দিনে বাংলাদেশে আরও অনেকের জন্ম হলেও বঙ্গবন্ধুর প্রতি শোক জানাতে গিয়ে তারা জন্মদিন পালন করছেন না। অথচ বিএনপি নেত্রী নির্লজ্জের মতো জন্মদিন পালন করে বিকৃত মস্তিস্কের পরিচয় দিচ্ছেন।’ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর তার পরিবারের অন্যান্য জীবিত সদস্যকে হত্যার মাধ্যমে এদেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে মন্তব্য করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

এ সময় তিনি অবিলম্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার সকল ষড়যন্ত্রকারীর বিচার দাবি করেন। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..