× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ডেস্ক

বগুড়ায় ২.৫ বছরের শিশুকে ধর্ষণ ৬০ বছরের বৃদ্ধ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
২.৫ বছরের শিশুকে ধর্ষণ

বগুড়ার শেরপুরে এবার আড়াই বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে শেরুয়া বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের শিকার শিশুর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শিশুটির মা-বাবা পেশায় চাতাল শ্রমিক। তাঁরা গত ১৭ সেপ্টেম্বর বেলা দশটার দিকে তাঁদের একমাত্র শিশু মেয়েটিকে নিয়ে শেরুয়া দহপাড়া এলাকাস্থ আবু সাঈদের মালিকানাধীন চাতালে কাজ করতে যান। এরই ধারাবাহিকতায় ওইদিন বেলা পৌনে দুইটার দিকে চাতালে ধান শুকানোর কাজ করছিলেন। আর পাশেই জমির মধ্যে শিশুটি খেলাধুলা করছিল। একপর্যায়ে বৃদ্ধ আব্দুল আজিজ খাবার কিনে দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। তার শয়নকক্ষে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরইমধ্যে কৌশলে পালিয়ে যান ধর্ষক বৃদ্ধ আব্দুল আজিজ।

জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ধর্ষণের ঘটনায় সোমবার থানায় মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে তাকে আজ সোমবার বেলা বারোটার দিকে বগুড়ায় আদালতে পাঠানো হয়।

এছাড়া ধর্ষণের শিকার ওই শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..