× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

 ১৯ জানুয়ারি থেকে ভারতে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
১৯ জানুয়ারি থেকে ভারতে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং

১৯ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং শুরু হচ্ছে।

শুটিং শুরুর আগে ৯ জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার বাসভবনে সাক্ষাৎ করতে যান আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দীঘিসহ সিনেমাটিতে অভিনয় করা কয়েকজন।

আরিফিন শুভ বলেন, ‘ছবিটির শুটিং শুরুর আগে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বঙ্গবন্ধুকন্যা হিসেবে আপা আমাদের ডেকেছিলেন। আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। তার বাবা সম্পর্কে বলেছেন। আমরা বেশ কয়েক ঘণ্টা সেখানে ছিলাম। শেখ রেহানা আপাও ছিলেন। সেখান থেকে আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বললেন, শুভ আমার আব্বার চরিত্রটা ভালোভাবে করো।’

আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে কয়েক দিনের একটা কর্মশালায় অংশ নেবেন ছবিটির অভিনেতা-অভিনেত্রীরা। তারপর ১০ এপ্রিল থেকে টানা শুটিং। ‘বঙ্গবন্ধু’ বায়োপিক পরিচালনা করছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।


এ ক্যটাগরির আরো খবর..