× Banner
সর্বশেষ
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে – কৃষিমন্ত্রী দেশে হাম ও উপসর্গে আরও ১ মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিমন্ত্রী মীর হেলালের ত্রাণ বিতরণ বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি

১৭সদস্যর সাইকেল শোভা যাত্রার প্রতিনিধি দল বাংলাদেশে

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ আরো এক ধাপ এগিয়ে ’মাদক মুক্ত’ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ভারতÑ বাংলাদেশ ওয়াল্টন সম্প্রীতির সাইকেল শোভা যাত্রা শুরু করেছে। রোববার বেলা সাড়ে ১১ টার সময় ভারত থেকে বাংলাদেশী ৫ জন সহ ১৭ সদস্যর একটি দল বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করে নড়াইলের উদ্দেশ্য যাত্রা শুরু করে।
ভারতের ১২ সদস্যর প্রতিনিধি দলের ক্যাপ্টেন মিহির দাস বলেন, আমরা দুই বাংলার যুব সমাজ যদি একসাথে জেগে উঠি এবং মাদক বিরোধি সমাজ গড়ার জন্য মাদকের সুফল Ñ কুফল নিয়ে প্রচার প্রচাররনা চালিয়ে যেতে পারি তাহলে হয়ত আমাদের সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব হবে।
তিনি বলেন, আমরা সাইকেল যোগে মাদক বিরোধি স্লোগান কোলকাতা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য এসেছি।  সেখানে জাতীয় প্রেসক্লাব ও বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে মাদক বিরোধি অনুষ্ঠান করে জনগনকে সচেতন করে তুলতে চেষ্টা করব।ঢাকা যাওয়ার  আগে আমরা বাংলাদেশের ক্রিকেটার ও বর্তমান সংসদ নড়াইল এক্্রপ্রেস মাশরাফি বিন মর্তুজার আমন্ত্রনে নড়াইলে মাদক বিরোধি সমাবেশ করব। সেখান থেকে আগামিকাল মাগুরা থেকে সেমিনার শেষে তারপর ঢাকার উদ্দেশ্য রওনা হবো।
এর আগে গত ২২ মার্চ ঢাকা থেকে ৫ সদস্যর একটি প্রতিনিধি দল ভারতের কোলকতা শহরে বাংলাদেশ থেকে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়াল্টন সম্প্রীতির মাদক মুক্ত যাত্রা শরু করে। বাংলাদেশের উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষে মাদক মুক্ত সমাজগড়ির অধিনায়ক এস কে শাহরীয়ার পান্না বলেন, আমরা দুই বাংলার মাদক মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্য গত ২২ মার্চ কোলকাতা থেকে ফুটবল নাভার্স ফাউন্ডেশন এর ১২ সদস্যর প্রতিনিধি দলকে আনতে যাই।
আমরা দুই বাংলার যুব সমাজ মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সাইকেল রেলি শোভা যাত্রা শুরু করছি কোলকাতা থেকে যা ২৯ তারিখে শেষ হবে। এবং ভারতীয় প্রতিনিধি দল আবারও বেনাপোল হয়ে নিজ দেশ ৩০ তারিখে  ফিরে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..