× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

১৬৫ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

admin
হালনাগাদ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ  দেশের পোশাক খাতের উন্নয়নে ২০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬৫ কোটি টাকা। সোমবার রাজধানীর একটি হোটেলে  এ বিষয়ে চুক্তি সই হয়েছে।

চুক্তিতে এডিবির বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিচালক ক্রিস্টেন ইংস্ট্রম ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলি রেজা ইফতেখার সই করেন।

ক্রিস্টেন ইংস্ট্রম বলেন, বাংলাদেশের অর্থনীতির এক বড় অংশ হচ্ছে পোশাক খাত। এই খাতের উপর বহু মানুষের জীবন নির্বাহ হয়। বিশেষ করে নারীদের একটি বড় অংশ এ খাতের সঙ্গে জড়িত।

তিনি বলেন, এডিবির দেয়া এই অর্থ বাংলাদেশের পোশাক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।

তৈরি পোশাকে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। দেশের জিডিপির প্রায় ১৫ শতাংশ এ খাত থেকে পূরণ হয়। এ খাতের সঙ্গে প্রায় ৪০ লাখ কর্মী জড়িত। যার ৩৫ শতাংশই নারী।

এডিবি জানায়, এই ১৬৫ কোটি টাকার ঋণ বাংলাদেশের পোশাক খাতের টেকসই উন্নয়নে ব্যয় করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..