× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

১২ বছর পর বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থগার দর্শণীয় হয়ে উঠছে

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ মে, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ যাদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হলো তারমধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ অন্যতম। যার জন্ম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সালামতপুর বর্তমান রউফনগর গ্রামে।

তার জীবনের স্মৃতি ধরে রাখার জন্য জেলা পরিষদের অধীনে ২০০৭ সালে সালামতপুর গ্রাম বর্তমান রউফনগর গ্রামের ৫৫জন দানকারীর ১ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থগার। এই জাদুঘরে গত ১১বছর আগে বই পড়া ছাড়া স্মৃতি বিজড়িত কিছুই ছিল না। বর্তমান জাদুঘরে বিদ্যুৎ,হওয়ায় অনেক সাজসজ্জায় দর্শণীয় হয়ে উঠছে। এই জাদুঘরে গড়ে উঠছে চারপাশ ঘিরে দেওয়াল,মাটি ভরাট,পুকুরসংস্করন,স্মৃতিবিজড়িত পুকুর ঘাটলা,জাদুঘর মেরামত ও রক্ষনাবেক্ষন এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ সহ আরো অনেকের ভাষ্কর্য।

এ ব্যপারে ভাস্কর শিল্পী শেখ দুলাল উদ্দিন গ্রাম বাসীর উদ্দেশ্য বলেন আপনাদের বীরশ্রেষ্ঠ”র গ্রামের রাস্তার এই বেহাল দশা যদি অচিরে রাস্তা সংস্করন বা নতুন করে রাস্তা মেরামত করা হয় তাহলে আরও নতুন নতুন সুদর্শণীয় ভাস্কর্য তৈরী করার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। তবে গ্রামবাসী সাধজাগে আমাদের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর ব্যবহারিক জিনিষ দেখার। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় সেগুলো জাদুঘরে নাই। গ্রামবাসীর আরও দুঃখ তার নামের রাস্তা মেরামত না হওয়ায় শুধু জাদুঘরটি স্মৃতি হয়ে থাকবে তবে দর্শণার্থীর তেমন আগমন ঘটবে না। এ ব্যপারে গ্রামবাসী কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)”র নিকট রাস্তা মেরামত করার কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন “রাস্তা মেরামত করার ব্যবস্থা করা হচ্ছে”। তাই গ্রামবাসীর জেলা পরিষদের কতৃপক্ষের নিকট দাবী এই কাজের সাথে জাদুঘরে আসা যাওয়া করার রাস্তাটি অচিরেই মেরামত করা হোক।


এ ক্যটাগরির আরো খবর..