× Banner
সর্বশেষ
বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের দেশের সব জেলা থেকেই টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: ২৮ অক্টোবর, ২০২১ খ্রি.
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “খুব দ্রুতই সারা দেশ থেকেই ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেয়া হবে। পহেলা নভেম্বর থেকে ঢাকার ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা দেয়ার জন্য কেন্দ্র বৃদ্ধি করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী যেসব স্থানে শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা নেই সেখানে দ্রুততার সাথে শীতাতপ সুবিধা তৈরি করে ঢাকায় টিকা কেন্দ্র বৃদ্ধি করাসহ দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।”

আজ দুপুরে সচিবালয়ে কেবিনেট শেষে উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেয়া হবে। ফাইজারের টিকা দেয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এজন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২-১৭ বছর বয়সী শিশুদের টিকা দেবার কাজ শুরু করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ফাইজারের টিকা এখন হাতে পর্যাপ্ত রয়েছে। আগামী নভেম্বর মাসে আরো ৩৫ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশে বর্তমানে টিকার কোন সংকট নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী এসময় আরো বলেন, “গতকাল ২৭ অক্টোবর দিবাগত রাত দেড়টায় চীনের সিনোফার্মের আরো ৫৫ লাখ ডোজ ভ্যাকসিন এসেছে। এ নিয়ে এখন আমাদের হাতে প্রায় ২ কোটি ডোজ ভ্যাকসিন মজুদ রয়েছে। আগামীতেও এভাবেই টিকা আসতেই থাকবে বলে আশা করছি। কাজেই, ডিসেম্বরের মধ্যেই টিকাদানের ক্ষেত্রে সরকারের লক্ষ্যমাত্রার ৫০ ভাগ পুরণ করা সম্ভব হবে।”

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেবার পাশাপাশি দেশের সাধারণ মানুষদের জন্যও টিকাদান কার্যক্রম চলমান থাকবে বলে এসময় জানান মন্ত্রী।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজ, কাল ও পরশু ৩ দিনে দেশের সাধারণ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ হিসেবে প্রায় ৮০ লাখ ভ্যাকসিন দেয়া হবে। সাধারণ মানুষের পাশাপাশি, স্কুলগামী শিশুদের জন্যও টিকাদান কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলমান থাকবে। ”


এ ক্যটাগরির আরো খবর..