× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

নিজস্ব প্রতিবেদক

১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই বড় নিয়োগের তথ্য নিশ্চিত করেন। মন্ত্রীর ঘোষণার পরপরই বাংলাদেশ পুলিশ নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নিয়োগের যোগ্যতা ও প্রক্রিয়া

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এসএসসি বা সমমান পাশ।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে বাংলাদেশ পুলিশের নির্ধারিত টেলিটক ওয়েবসাইট (http://police.teletalk.com.bd) এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ধাপগুলো নিচে দেয়া হলো:

ওয়েবসাইট: প্রথমে http://police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করতে হবে।

ফরম পূরণ: ওয়েবসাইটে থাকা TRC (Trainee Recruit Constable) অপশনটি সিলেক্ট করে আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।

ইউজার আইডি: ফর্মটি সফলভাবে সাবমিট করার পর আবেদনকারী একটি নির্দিষ্ট User ID পাবেন।

ফি প্রদান: প্রাপ্ত User ID ব্যবহার করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ২টি SMS-এর মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ৪০ (চল্লিশ) টাকা জমা দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..