আজ থেকে এক সপ্তাহের জন্য ৩টি আন্তর্জাতিক রুটে সকল ফ্লাইট বাতিল।
আজ ২১ ডিসেম্বর সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
আজ সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, কোভিড-১৯ মহামারির কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, বাতিলকৃত ফ্লাইটটের যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।