× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের হেরোইন ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
হেরোইন ও ট্যাপেন্ডাডল

পঞ্চগড়ের বোদায় ২০০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোঃ মিঠুন ইসলাম (২৪) ও মোঃ বাপ্পী (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। এবং আবু হানিফ ওরফে হানি (৪২) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা।
১৩ জানুয়ারী (শনিবার) পঞ্চগড়ের একাধিক এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এসআই মো. আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে বাকপুর গ্রামের কবরস্থান সংলগ্ন এলাকা থেকে মাদকদ্রব্য বিক্রির সময় ২০০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তাদেরকে হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলেন পঞ্চগড় সদর থানার হাড়িভাষা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে মো. মিঠুন ইসলাম এবং একই এলাকার মো. বাহারুলের ছেলে মো. বাপ্পী। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সংগে জড়িত।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ২০০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
অপর দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু হোসেন এর নেতৃত্বে এস আই আসাদুজ্জামান, এএসআই  আনোয়ারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় সদর থানাধীন হাফিজাবাদ ইউনিয়নের টোকা পাড়া এলাকা থেকে ৪টি (চার) পুরিয়ায় ২ (দুই) গ্রাম হেরোইনসহ আবু হানিফ ওরফে হানিকে আটক করে। সে জেলার তেতুলিয়া থানার হরবাবি গ্রামের শামসুল হকের ছেলে।
বিষয়ে পঞ্চগড় থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..