× Banner
সর্বশেষ
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন শিল্পী শাহনাজ রহমতুল্লাহন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

না ফেরার দেশে চলে গেলেন কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। শনিবার (২৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

সংগীতশিল্পী শফিক তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাতে হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে আর হাসপাতালে নেয়ার সুযোগ হয়নি। বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৫২ সালে জন্ম নেন এই শিল্পী। মাত্র ১১ বছর বয়সে ১৯৬৩ সালে রেডিও এবং চলচ্চিত্রের গানে যাত্রা শুরু করেন তিনি। ১৯৬৪ সালে টেলিভিশনে প্রথম গান করেন। পাকিস্তানে থাকার সুবাদে করাচি টিভিসহ উর্দু ছবিতেও গান করেছেন। গান শিখেছেন গজল সম্রাট মেহেদী হাসানের কাছে।

শাহনাজ রহমত উল্লাহ’র স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমত উল্লাহ ব্যবসায়ী, ছেলে এ কে এম সায়েফ রহমত উল্লাহ কানাডায় থাকেন, মেয়ে নাহিদ রহমত উল্লাহ থাকেন লন্ডনে।

‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’সহ অসংখ্য কালজয়ী গান গেয়েছেন তিনি।

শাহনাজ রহমত উল্লাহ ১৯৯০ সালে ‘ছুটির ফাঁদে’ ছবিতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৯২ সালে পান একুশে পদক। ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ এর সৌজন্যে তিনি পেয়েছেন আজীবন সম্মাননা। এ ছাড়া গান গেয়ে অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি


এ ক্যটাগরির আরো খবর..