× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

হিন্দু ধর্মীয় অনুষ্ঠান পন্ড করে দিয়ে বাড়ী ঘর ছাড়ার হুমকি বখাটের

admin
হালনাগাদ: বুধবার, ৭ মার্চ, ২০১৮

আগৈলঝাড়া( বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়া হিন্দু ধর্মীয় সার্বজনীন বার্ষিক অনুষ্ঠান পন্ড করে দিয়েছে ২ বখাটে। সদম্ভে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বাড়ী ছাড়ার হুমকী দিয়েছে ওই বখাটেরা।

সরেজমিন ও ভুক্তভোগীদের সূত্রে জানাযায় উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে মঙ্গলবার দিনব্যাপি পুলিন ঘরামীর বাড়িতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন বার্ষিক মহোৎসব অনুষ্ঠান চলছিল। রাত ৮.৩০ টার দিকে স্থানীয় সাইদুল মিয়ার ছেলে শাহিন (১৮) ও আইউব আলী বাহাদুরের ছেলে নুরুল হক (২৬) অনুষ্ঠান স্থলে গিয়ে অশ্রাভ্য ভাষায় গালাগালি ও ভয় ভীতি দেখিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিতে বলে।

এক পর্যায়ে ওই ২ বখাটের তান্ডবের মুখে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এসময় ফের এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বাড়ি ঘর ছাড়ার হুমকী দিয়ে সদম্ভে স্থান ত্যাগ করে তারা। এঘটনা দ্রুত জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্য মান্য ব্যক্তিরা ঘটনা স্থলে পৌছে অনুষ্ঠান পুনরায় শুরু করতে বলেও তা আর সম্ভব হয় নি।

সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই দেলোয়ার ঘটনা স্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে এক ধরনের অজানা আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় পুলিন ঘরামী, মনিন্দ্র বিশ্বাস, মহারাজ বিশ্বাস, হরিদাস ঘরামীসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান এলাকার কিছু সংখ্যক চিহ্নিত বখাটের উৎপাতে তাদের সাভাবিক জীবন যাপন ব্যহত হচ্ছে। তাদের বিভিন্ন ধরনের অপকর্মের প্রতিবাদ করলে হয়রানির স্বীকার হতে হয়। তারা এঘটনার সুষ্ঠ বিচারের দাবীতে জন প্রতিনিধি ও প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..