× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক রিপোর্টার

হিথ স্ট্রিক আর নেই

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
hith strick

মরণঘাতি ক্যান্সোরের কাছে আত্মসমর্পন করে শেষ নিঃশ্বাস  ত্যাগ করেছেন  জিম্বাবুয়ে ক্রিকেট দলের  সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ রোববার জোহানেসবার্গের একটি হাসপাতালে মারা যান ৪৯ বছর বয়সী সাবেক এ অলরাউন্ডার।

জিম্বাবুয়ে ক্রিকেটের শ্রেষ্ঠ তারকাদের একজন  স্ট্রিক ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশটির অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। জিম্বাবুয়ের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯ টি ওয়ানডে ম্যাচ খেলা এই অল রাউন্ডার দেশটির একমাত্র ক্রিকেটার যিনি লংগার ভার্সনে  ১০০ শিকার  করেছেন। ১২ বছররের ক্যরিয়ারে ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত পেস বোলিং দিয়ে প্রতিপক্ষকে হুমকিতে রাখতেন তিনি। মিডল অর্ডার এই ব্যাটার ১৯৯০ টেস্ট রানের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে সংগ্রহ করেছেন ২৯৪৩ রান। ক্যারিয়ারে একমাত্র টেস্ট সেঞ্চুরি (১২৭*) তিনি হাকিয়েছেন হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে দুই বছরের চুক্তিতে ওয়ারউইকশায়ারের অধিনায়কের দায়িত্ব গ্রহন করেন। কিন্তু ব্যক্তিগত কারণে এক বছর কমিয়ে ২০০৬ সালেই ওই চুক্তি থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর ২০০৭ সালে তিনি ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএলে) যুক্ত হন। এতেই মুলত: তার আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি ঘটে।

কোচ হিসেবেও বৈচিত্র্যময় ক্যারিয়ার পার করেছেন স্ট্রিক। বাংলাদেশ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ডের দায়িত্ব পালন ছাড়াও তিনি কাজ করেছেন গুজরাট লায়ন্স ও কোলকাতা নাইটরাইডার্সে। দুর্নীতির অভিযোগে ২০২১সালে আইসিসি আট বছরের জন্য নিষিদ্ধ করার ঘটনাটি ছিল স্ট্রিকের ক্যারিয়ারের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়।


এ ক্যটাগরির আরো খবর..