× Banner
সর্বশেষ
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

হিংসা, বিদ্বেষ বা সামাজিক দূরত্ব ভুলে সম্প্রীতির উৎসব আজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

রাই কিশোরীঃ দোলযাত্রার শুভেচ্ছা প্রত্যেক পাঠককে। দোল বা হোলি যে সম্প্রীতির উৎসব, তা নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু এক একটা সময় আসে, যখন সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব ইত্যাদি শব্দ বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।

অতএব, এ বারের দোলোৎসবে হিংসা, বিদ্বেষ বা সামাজিক দূরত্ব ভুলতে পারাই সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে ধরা দিক আমাদের প্রত্যেকের কাছে এমনটাই কাম্য। সবার রঙে রং মেলাতে যেন আমরা প্রত্যেকে সফল হই।

ভোটের মরসুম। রঙে রঙে বিভেদের আবহ তৈরি হয়েছে অবধারিত ভাবে। আজকের দিনটার জন্য অন্তত যেন ভুলতে পারি আমরা সেই বিভাজন। আজ সব রং প্রিয় হয়ে উঠুক। আজ রং শুধু রঙিন হয়ে ওঠার উপকরণ হয়ে উঠুক। আমাদের সামাজিক বন্ধনের দৃঢ়তা কতখানি, প্রমাণ হয়ে যাক আরও একবার।

সবাই নিরাপদে উৎসবে মাতুন। আনন্দে থাকুন। আর আসুন আমরা সবাই মিলে খেয়াল রাখি, আমার আনন্দ যেন অন্য কারও অশান্তির কারণ না হয়। সবাই মিলে এইগুলো খেয়াল রাখতে পারলেই দোল সবচেয়ে রঙিন হয়ে ধরা দেবে। শুভ দোলযাত্রা।


এ ক্যটাগরির আরো খবর..