× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

হাসিনাকে ফেরত চাইবে বিএনপি সরকার-হাসিনাকে দেবে কি ভারত?

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
হাসিনা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আমরা আইন অনুযায়ী তার (হাসিনা) প্রত্যর্পণের দাবি জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাব, তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।

ভারত কি ফেরত দেবে হাসিনাকে?

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সালাউদ্দিন আহমদের এমন বক্তব্যের পর নতুন করে ভারত কিছু বলেনি।

গণঅভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দিয়েছিল। এর জবাবে গত বছরের নভেম্বরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ ব্যাপারে বলেছিলেন তারা চিঠিটি ‘পর্যবেক্ষণ’ করছেন।

তিনি আরও বলেছিলেন,আমরা বাংলাদেশের জনগণের সর্বোচ্চ কল্যাণ এবং সেখানে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে আমরা সকল অংশীজনের সাথে গঠনমূলক আলোচনা চালিয়ে যাব।


এ ক্যটাগরির আরো খবর..