× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নাজমুল হাসান নিরব,  ফরিদপুর প্রতিনিধি

হাসপাতালে খালেদা জিয়া, তবুও শোডাউন! সমালোচনার মুখে মনোনয়ন প্রত্যাশী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
সমালোচনার মুখে মনোনয়ন প্রত্যাশী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন, ঠিক সেই সময়ে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মনিরুজ্জামান মনির জমকালো মোটরসাইকেল শোডাউন করেছেন। বিষয়টি কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

দলীয় নেত্রীর এমন সংকটময় মুহূর্তে ব্যক্তিগত রাজনৈতিক শক্তি প্রদর্শন করাকে অনেকে‘অসংবেদনশীলতা’ ও ‘ব্যক্তিস্বার্থের প্রকাশ’ বলে মন্তব্য করেছেন।

জানা যায়, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে মধুখালী থেকে শোডাউনটি শুরু হয়। পরে এটি বোয়ালমারী ও আলফাডাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কয়েক শতাধিক মোটরসাইকেল অংশ নেয় এই শোডাউনে। তবে শোডাউনে অংশগ্রহণকারীরা মনিরের পক্ষে স্লোগান দিলেও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কোনো উল্লেখযোগ্য স্লোগান শোনা যায়নি—যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।

ফরিদপুর জেলা বিএনপির এক প্রবীণ নেতা, নাম প্রকাশে অনিচ্ছুক, ক্ষোভ প্রকাশ করে বলেন, “নেত্রী এখন মৃত্যুপথযাত্রী। এই সময়ে প্রার্থনা ও সুচিকিৎসার দাবির বাইরে অন্য কোনো রাজনৈতিক প্রদর্শন দলীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মনে করছেন, শোডাউন না করে নেত্রীর আরোগ্য কামনায় দোয়া মাহফিল বা মানবিক কর্মসূচি হওয়া উচিত ছিল। তাদের ভাষ্য, “মনোনয়নপ্রত্যাশীর এ ধরনের একক প্রচারণা দলের ভেতরে ভুল বার্তা দিচ্ছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মনির এই শোডাউন করেছেন। তবে দলের শীর্ষ নেত্রী চরম সংকটে থাকার সময় এমন আয়োজন তাকে সমালোচনার মুখে ফেলেছে।

শোডাউন বিষয়ে জানতে চাইলে মনিরুজ্জামান মনির ফোনে কোনো সরাসরি ব্যাখ্যা দেননি। তিনি শুধু জানান, বিকেলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল করবেন এবং অনুষ্ঠানটির ছবি পরে পাঠাবেন।

ফরিদপুর-১ আসনে মনিরের এই শোডাউনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ফরিদপুর-১ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..