× Banner
সর্বশেষ
খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেনারেল  হাসপাতাল থেকে ঔষধ চুরি মামলায় এক নারী গ্রেফতার

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
ঔষধ চুরি মামলায় এক নারী গ্রেফতার

কুড়িগ্রাম সদরের হাসপাতাল পাড়া বস্তি থেকে এক নারীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে  ইনজেকশন  চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃর্ত নারীর নাম রাশেদা বেগম (৩০)। তিনি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের ফজলু মিয়ার স্ত্রী।
তিনি উক্ত হাসপাতালের মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত কর্মচারী।
জানা যায়, গত ১৭ মার্চ ব্যাগভর্তি তিন শতাধিক সরকারি ইনজেকশনসহ শাহেদা বেগম নামে এক নারীকে হাতেনাতে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে আটক শাহেদা বেগম ও হাসপাতালের মাস্টাররোলে কাজ করা রাশেদার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। পাশাপাশি ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার বলেন, রাশেদা আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন । জবাবন্দিতে ওষুধ চুরির সঙ্গে জড়িতদের নামও উল্লেখ করেছেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..