× Banner
সর্বশেষ
ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

ডেস্ক

হাসনাত আব্দুল্লার প্রকাশ্য হুমকিতে বন্ধ করে দিয়েছে ভারতীয় ভিসা সেন্টার

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
বন্ধ করে দিয়েছে ভারতীয় ভিসা সেন্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলিকান্ডের পর থেকেই ভারতের বিরুদ্ধে ঢাকার পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ইনকিলাব মঞ্চ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লা ঢাকায় প্রকাশ্য সভা করে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ করে দেয়ার হুমকি দেয়ার পর তাৎক্ষণিকভাবে ভারত ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে।

শেখ হাসিনা সহ অন্যান্যদের ফিরিয়ে দেয়া এবং হাদির গুলিকান্ডে অভিযুক্তকে ভারতে আশ্রয় দেয়ার অভিযোগে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও অভিযানের ডাক দিয়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন।

হাসনাত তার বক্তৃতায় সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেয়ার ডাক দিয়েছে এবং সেই সাথে ভারতের বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠনের লোকদের আশ্রয় দেয়ার কথা জানিয়েছেন। শুধু তাই নয় উত্তর-পূর্ব ভারতের উদ্বাস্তুদের আশ্রয় দেয়ার কথাও তিনি বলেছেন।

ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত এম.রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছে।

গত ১৫ মাসে বাংলাদেশে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে তাতে ঢাকায় ভারতীয় দূতাবাস সহ অন্যান্য দূতাবাসের কর্মকর্তারা নিরাপত্তা হীনতায় ভুগছে।বিশেষ করে যেভাবে বিভিন্ন নেতার মুখে ভারত বিরোধী বক্তৃতা শোনা যাচ্ছে তাতে ঢাকায় ভারতীয় দূতাবাস কতটুকু নিরাপদ সে ব্যাপারে ভারত সন্ধিহান। এরমধ্যে কট্টর ভারত বিরোধী নেতা হিসাবে পরিচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। হাদির গুলিকান্ডে অভিযুক্তকে ভারত আশ্রয় দিয়েছে এই অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। অথচ এব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পূর্নাঙ্গ তদন্ত না করে ভারত অভিযুক্তদের আশ্রয় দেয়ার প্রমাণ ভারতের হাতে তুলে না নিয়ে ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে।

কার্যত ১২ই ফেব্রুয়ারী বাংলাদেশে নির্বাচন ঘোষণা করার পর থেকেই বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হিংসাত্মক ঘটনা ঘটতে থাকে। তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস অশান্তি আরও বাড়তে পারে এই আশংকায় সম্প্রতি এক বিবৃতি জারি করে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..