× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

হালিশহরে প্রশাসনের ছত্রছায়ায় চলছে অর্ধশতাধিক পতিতালয়

admin
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হলে অনেক গুলো মহৎকাজ ও বেশ কিছু ভাল মানুষের প্রচেষ্টা দরকার কিন্তু সমাজের মুষ্টিমের অসৎ ঘৃন্য ব্যক্তিরা চাইলেই তাদের অপকর্মের মাধ্যমে একটি সাজানো সমাজকে ধ্বংস করে দিতে পারে। যদি আইনের রক্ষাকারী প্রশাসন এসব অপরাধীদের শাস্তি দেওয়ার কিংবা আইনের আওতায় আনার পরিবর্তে উল্টো অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে তাহলেতো কথাই নেই।

এমনই ভাবে চলে আসছে বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরে। যেখানে অপরাধের মাত্রা চরম সীমা অতিক্রম করে যাচ্ছে। অথচ হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান ও তার আজ্ঞাবহ অসৎ কতিপয় অফিসার তাদের আর্থিক সুবিধার বিনিময়ে ঐসব অপরাধীদের নিরাপত্তা ও আশ্রয় প্রশয় দিয়ে আসছে। উল্লেখ্য যে, নগরীর উত্তর হালিশহর ২৬নং ওয়ার্ড বড়পুল এলাকায় হাইওয়ে রোডের পাশে অবস্থিত লায়লা হোটেল (আবাসিক) অপরাধ ও অপরাধীদের মূল কেন্দ্র বিন্দু হয়ে বিভিন্ন পত্রপত্রিকার আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে । এখানে স্থানীয় সন্ত্রাসীদের দাপটে দিনের বেলায় ও চলে দেহ ব্যবসা সহ মাদক ব্যবসার ভয়াবহ তান্ডব। যেখানে মেয়েদের আটকে রাখা হয়। পতিতাদের গোপন আস্তানা হালিশহর ছোট পুল কাচা বাজার বাবুলের কলোনী। দালালদের সর্দার কাজির দেউরী ২নং গলির পজু মিয়া লেইনের মৃত বাচ্চু মিয়ার পুত্র ইদ্রিস মিয়া, সেকান্দর, নাজমা ও বাবুলসহ মিলে কয়েকটি পতিতালয় ও হোটেল নিউ যমুনা ( আবাসিক) নিয়ন্ত্রণ করে।

সাবেক লায়লা বর্তমানে যমুনা হোটেল থেকে হালিশহার এলাকার অর্ধশতাধিক মিনি পতিতালয় নামের বাসা নিয়ন্ত্রণ করেন ইদ্রিস, সেকান্দর, নাজমা ও বাবুলসহ গুটি কয়েকজন দালাল। তারা খদ্দর সংগ্রহ করে হালিশহর থানা এলাকায় অর্ধশতাধিক বাসায় পাঠান। প্রতিটি বাসা থেকে মোটা অংকের মাসোহারা নেয় হালিশহর থানার অফিসার ইনচার্জ মাহফুজ। তাছাড়া অসৎ প্রতি পুলিশ অফিসার মাসিক কার্ডের নামে টাকাতো পাচ্ছেই।

নাম প্রকাশে অনিচ্ছুক দেহেব্যবসায় জড়িত এক ব্যক্তি জানান, দেশের বিভিন্ন জেলা থেকে দালালদের মাধ্যমে তথা দালাল কাউচার, চকরিয়ার বেলাল, দক্ষিণ হাতিয়ার কামাল, শাহনাজ, পারভেজ, রুবেল সহ অন্যান্য দালালরা গরীব অসহায় মেয়েদের চাকুরী, শহরে উন্নতমানের থাকা খাওয়া ও প্রচুর আর্থিক লোভের ফাঁদে ফেলে বিভিন্ন স্থান হতে নিয়ে আসে। অনেকক্ষেত্রে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের জোরপূর্বক অপহরন করে এখানে নিয়ে আসা হয়। প্রথমে এসব মেয়েদের যৌন কাজের জন্য উপযোগী না হওয়ায় দালালরা তাদের নির্দিষ্ট ভাড়া বাসা গুলোতে আটকে রাখে এবং চড়া মূল্যে এদের দেহ বিক্রি করে খদ্দেরদের কাছে। তাদের কুমারিত্ব হরনণর বেশ কিছুদিন পরই এদের স্বধীনভাবে চলার সুযোগ দেয়া হয়।

তিনি আরো জানান, পতিতালয় গুলো থেকে হালিশহর থানার ওসি মাহফুজ প্রতিমাসে পায় মোটা অংকের মাসোহারা। অন্যান্য অফিসাররাও মাসিক কার্ডের নামে প্রতিজন ১০০০ থেকে ৫০০০ হাজার টাকা করে পায়। দালালদের সাথে ওসির ভালো বুঝাপড়া। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বেশি পতিতালয় হালিশহর থানায়। অথচ কোনদিন তাদের ধরে কোর্টে চালান করা হয়না। ভুল বুঝাবুঝি হলে ধরে নিয়ে টাকা নিয়ে থানা থেকেই ছেড়ে দেয়া হয়।

এলাকাবাসীর কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, এদের কার্যক্রমের ব্যাপারে কেউ বাঁধা দিলে পুলিশকে টাকা দিয়ে কৌশলে ধরিয়ে দিয়ে মারধর করে তাদেরকে ভাংচুর মামলা সহ সহজে জামিন অযোগ্য এমন মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তাই কেউ কিছু বলার সাহস পায় না। প্রবীন ব্যক্তিরা বলেছেন পৃথিবীর মাঝেই জাহান্নামের এক সামান্য নমুনা দেখতে পাচ্ছি হালিশহরে।——-চলবে


এ ক্যটাগরির আরো খবর..