× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

হারানো নাদিয়ার বাবা মা কে ২৩ দিন ধরে খুজে পাচ্ছে না পুলিশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ গত ২২জানুয়ারী রাজধানীর গুলশান থানা পুলিশ নাদিয়া নামের ৭ বছরের একটি মেয়েকে খুজে পেয়েছে। তার বাড়ি ভোলায়।বর্তমানে সে তেজগাঁস্থ ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছের। এদিকে গত ২৩ দিন যাবৎ নাদিয়ার বাবা মা কে খুজে পাচ্ছেন না পুলিশ।

হারানো নাদিয়ার বর্ননা অনুযায়ী তাহার উচ্চতা আনুমানিক ৪ ফুট। গায়ের রঙ ফর্সা। হারানোর সময় তার পরনে সবুজ পায়জামা ও গোলাপী রংয়ের গেঞ্জি ছিল। তার বাবার নাম- মোঃ জাহিদ, মার নাম- শাহনাজ। সে সঠিক ঠিকানা বলতে পারছে না।পরে ঠিকানা জিজ্ঞাসা করলে নাদিয়া অজ্ঞাত কালীবাড়ি রোড দেওয়ানবাড়ি, থানা ভোলা সদর ও জেলা- ভোলা বলছে। যাহা সঠিক নয় বলে জানা যায়।

গত ২২.১,১৯ইং জানুয়ারী গুলশান মডেল থানাধীন কালাচাঁদপুর এনিমা বিল্ডিং সংলগ্ন রাস্তার পার্শ্বে স্থানীয়রা নাদিয়াকে পেয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে নাদিয়ার হারিয়ে যাওয়া ঘটনায় গুলশান মডেল থানায় গত ২২.০১,১৯ইং জানুয়ারি,একটি সাধারণ ডায়েরী করা হয় যার নম্বর-১৪১৬।

কোন হৃদয়বান ব্যক্তি শিশু নাদিয়ার অভিভাবকের সন্ধান জেনে থাকলে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারের ঠিকানা নিম্মে উল্লেখ করা হল।(ডিউটি অফিসার-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি ০২৯১১০৮৫)এই ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..