× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই চুক্তি মেনে নিতে হবে -ট্রাম্প

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ট্রাম্পের হুমকি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি

‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা। জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ সতর্কবার্তা দেন।

এর আগে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের পর গত মার্চ মাসের শুরুর দিকে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি হামাসের উদ্দেশে বলেছিলেন, অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করতে হবে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন ও ইসরায়েল তাদের মরদেহ ফেরত চায়। গেল শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা করেছে’। তিনি ইঙ্গিত দেন, গাজায় হয়তো আরও জিম্মি মারা গেছেন।

ট্রাম্প হামাসের উদ্দেশে বলেন, ‘আমরা বলেছি, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও, তা হলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। না হলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে।’


এ ক্যটাগরির আরো খবর..