× Banner
সর্বশেষ
প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী দেশে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানে চূড়ান্ত করা হয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক

জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই চুক্তি মেনে নিতে হবে -ট্রাম্প

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ট্রাম্পের হুমকি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি

‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা। জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ সতর্কবার্তা দেন।

এর আগে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের পর গত মার্চ মাসের শুরুর দিকে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি হামাসের উদ্দেশে বলেছিলেন, অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করতে হবে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন ও ইসরায়েল তাদের মরদেহ ফেরত চায়। গেল শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা করেছে’। তিনি ইঙ্গিত দেন, গাজায় হয়তো আরও জিম্মি মারা গেছেন।

ট্রাম্প হামাসের উদ্দেশে বলেন, ‘আমরা বলেছি, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও, তা হলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। না হলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে।’


এ ক্যটাগরির আরো খবর..