× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়াতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ৯৯৯ কল পেয়ে উদ্ধার করল পুলিশ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
নোয়াখালী প্রতিনিধি:   নোয়াখালীর হাতিয়ায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে(১৩) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ অক্টোবর)

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকায় সুরমা বেগম (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শশুর পরিবারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামীসহ শশুর পরিবারের লোকজন।
রোববার দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে উত্তর বেজুগালিয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার পুলিশ। নিহত সুরমা বেগম ওই এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রায় ৭মাস পূর্বে পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর বেজুগালীয়া গ্রামের মৃত বশির উল্ল্যার ছেলে নাজিম উদ্দিনের সাথে পৌরসভার ৫নং ওয়ার্ড আবু তাহেরের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়ে আসছিলো। এ নিয়ে কয়েকবার পারিবারিকভাবে বৈঠক করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, রোববার সকালে পারিবারিক কলহের জের ধরে বাকবির্তকের এক পর্যায়ে নাজিম উদ্দিন তার বসতঘরে স্ত্রী সুরমা বেগমকে পিটিয়ে মাথায় আঘাতের পর গলা টিপে হত্যা করে। মৃত্যুর বিষয়টি জানার পর সুরমার বাবা-মা, আত্মীয় স্বজন ছুটে আসলে স্বামীসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..