× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হাত-পা বাধা অবস্থায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে পিংলি নদী থেকে হাত-পা বাধা অবস্থায় রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ । শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানার একদল পুলিশ লাশটি উদ্ধার করে।

রুবেল মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত খুরশেদ মিয়ার পুত্র।

জানা যায়,গত তিনদিন ধরে রুবেল মিয়া নিখোঁজ ছিল। শুক্রবার সকালে পিংলি নদীতে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন,ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদসহকারে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে তাকে হত্যা করে দুর্বৃত্তরা নদীতে ফেলে দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..