× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

হাওলাদার-বাবলারা এরশাদ-রওশনকে ছাপিয়ে

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

ডেস্ক রিপোর্টার: জাতীয় পার্টির ৮ম কাউন্সিলকে ঘিরে নেতাদের এমন প্রচার-প্রচারণার সমালোচনা চলছে। প্রচার-প্রচারণায় এসব নেতা ছাপিয়ে গেছেন খোদ পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও কো-চেয়ারম্যান রওশন এরশাদকেও।

বিষয়টিকে কেন্দ্রীয় নেতাদের অনেকেই ‘সাংগঠনিক ধৃষ্টতা’ বলে আখ্যায়িত করেছেন। এটি দৃষ্টিকটু বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক প্রেসিডিয়াম সদস্য বলেন, সম্মেলন কেন্দ্রে গিয়ে দেখেন, মনে হবে- পার্টির চেয়ারম্যান এরশাদ ও কো-চেয়ারম্যান রওশন নন। এরশাদের একটি ছবি ছাড়া তাদের বড় আর কোনো ছবি নেই। এটি সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের বহিঃপ্রকাশ। এসব নেতাকে সতর্ক করা উচিত।

শুক্রবার বিকেলে সম্মেলন কেন্দ্রের আশপাশে ঘুরে দেখা গেছে, মৎসভবন থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলের সামনে এবং মঞ্চের ভেতরে-বাইরে বড় বড় ছবি দিয়ে সবচেয়ে বেশি ব্যানার-পোস্টার টাঙানো হয়েছে দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারের। তার পরেই রয়েছেন মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির ছবিসম্বলিত ব্যানার-ফেস্টুন। তবে তার পক্ষ থেকে ইংরেজিতে লেখা এরশাদের বড় আকারের ছবি দিয়ে টাঙানো হয়েছে একটি ব্যানার। এটি ছাড়া আর কোথাও নেতাদের ছাড়া এরশাদের বড় ব্যানার নেই। নেই দলের দুই কো- চেয়ারম্যান রওশন এরশাদ ও জি এম কাদেরের ব্যানার।

সরেজমিন পরিদর্শনে গিয়ে আরো দেখা গেছে, দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার ও সৈয়দ আবু হোসেন বাবলার পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রুহুল আমীন হাওলাদারের স্ত্রী দলের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান রত্মা হাওলাদার, মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সুজন দে, মহিলা পার্টির সেক্রেটারি অনন্যা হোসেন মৌসুমী, মহিলা নেত্রী হেনা খান, প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, জাপা নেতা আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকাসহ দলের কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বড় বড় ছবিসম্বলিত পোস্টার-ব্যানার।

এরশাদ-রওশনকে ছাপিয়ে নেতাদের প্রচারকে দলের অনেকেই ইতিবাচক দিক বলে মনে করেন। মহিলা পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি অনন্যা হোসেন মৌসুমী বলেন, পার্টির চেয়ারম্যান ও দুই কো-চেয়ারম্যান আমাদের প্রাণস্পন্দন। তাদের নিয়েই আমাদের রাজনীতি। নেতা-কর্মীরা উৎসাহিত হয়ে নিজেদের নামে প্রচার চালালেও মূলত পার্টির চেয়ারম্যান কিংবা কো-চেয়ারম্যান ও মহাসচিবের প্রচারই করছে।

মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সুজন দে বলেন, পার্টির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের অবহেলার সুযোগ নেই। তারাই পার্টির প্রাণ। কেন্দ্রীয় কাউন্সিল বারবার আসে না। এ উপলক্ষে নেতা-কর্মীদের প্রচারের কারণে একদিন আগ থেকে উৎসব উৎসব আমেজ বিরাজ করছে। তা ছাড়া প্রত্যেকটি পোস্টারে পার্টির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, এমনকি মহাসচিবের ছবি আছে।

কাল শনিবার বেলা ১১টা থেকে শুরু হবে জাতীয় পার্টির ৮ম কাউন্সিল। এতে সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।


এ ক্যটাগরির আরো খবর..