× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

হাওর এলাকায় নতুন রাস্তাঘাট নির্মাণ না করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশ

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
এনইসি সম্মেলনে প্রধানমন্ত্রী

হাওর এলাকায় নতুন করে রাস্তাঘাট করা যাবে না। এখন যে রাস্তাগুলো আছে, সেগুলোতে পানি নামতে কোনো সমস্যা হচ্ছে কি না তা খতিয়ে দেখে এক-দেড় কিলোমিটার পর পর ব্রিজ করে দিতে হবে। নতুন রাস্তাঘাট নির্মাণ না করে সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। পরে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের দেশে সারা বছরে পাঁচ হাজার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কিন্তু সম্প্রতি সিলেট অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তার পরিমাণ ১২শ’ মিলিমিটার। যে কারণে হঠাৎ করেই হাওর এলাকায় বন্যা দেখা দিয়েছে। সাধারণত ৩০ এপ্রিলের মধ্যে হাওর এলাকার ধান কাটা শেষ হয়ে যায়। আগামী সাত দিনের মধ্যে বৃষ্টিপাত না হলে ফসলের খুব বেশি ক্ষতি হবে না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, হাওর এলাকার নদী ও খালের উপরে পলি পড়ে ভরাট হয় তা আগামী অর্থবছরের মধ্যে ড্রেসিং করার এবং হাওর এলাকার ধান যাতে আরও অল্প সময়ের মধ্যে উৎপাদন করা যায় সেজন্য সরকারের সংশ্লিষ্ট বারি ও বীনাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..