× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

নিজস্ব প্রতিবেদক

হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে - কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেনহাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়ে পানি ঢোকার আগেই সকল ধান কেটে ফেলতে হবে। ধান যেন কোনোভাবেই নষ্ট না হয় সে দিকে নজর রাখতে হবে।

মন্ত্রী আজ কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাওড়াঞ্চলের ধান কাটার অগ্রগতিসহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেনসর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সাথে সমন্বয় করে যথাসময়ে হাওড়াঞ্চলের ধান কাটা শেষ করতে হবে। যে সকল অঞ্চলের ধান আগে কাটার উপযোগীপ্রয়োজনে সেখানে পার্শ্ববর্তী এলাকা থেকে হার্ভেস্টার ও ধান কাটার শ্রমিক এনে ধান কাটতে হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে  তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভায় হার্ভেস্টারের জন্য প্রয়োজনীয় জ¦ালানি তেলের সরবরাহ রয়েছে বলে মন্ত্রী হাওড়াঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণকে অবহিত করে বলেনকৃষি খাতের জন্য জ¦ালানি তেলের সমস্যা হবে না।

সভায় কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদহাওরাঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..