হরিণাকুন্ডুতে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথবাক্য পাঠ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ প্রতিনিধি॥  ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাদক বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়েছে।

বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়। বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, ফলসী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী। বক্তারা, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে দুরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাদক বিরোধি শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারি পরিচালক আজিজুল হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।