হরিণাকুন্ডুতে বাল্য বিয়ের আয়োজন করায় কনের খালুর কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২ জানুয়ারি’২০১৭: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাল্য বিয়ের আয়োজন করায় করেন খালুকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে এ দন্ডাদেশ প্রদান করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।

আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে হরিণাকুন্ডুর ফলসি ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। সেসময় অন্যরা পালিয়ে গেলেও ওই স্কুল ছাত্রীর খালু আব্দুল মালেককে আটক করা হয়। পরে আদালত বসিয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।