× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক

যেকোনো বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী এডিবি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
যেকোনো বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সিনিয়র এডভাইজর এডিমন গিংটিং ও বাংলাদেশে এডিবির নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জেয়ং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে সংস্থাটি বাংলাদেশকে যেকোনো বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ করেন এডিবির প্রতিনিধি দল। এ সময় এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়োংবো নিং ও কান্ট্রি ইকোনোমিস্ট চন্দন সাপকোতা উপস্থিত ছিলেন।

এডিবির প্রতিনিধিরা বাংলাদেশে তাদের চলমান ও অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টাকে অবহিত করেন। উভয় পক্ষ প্রকল্প ব্যয় ও বাস্তবায়নের সময় কমিয়ে আনতে একমত হয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা প্রতিনিধিদলকে জানান, অর্থনৈতিক উন্নয়নের কৌশল পুনঃনির্ধারণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এডিবি প্রতিনিধিরা টাস্ক ফোর্সসহ যেকোনো বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী।


এ ক্যটাগরির আরো খবর..