জামিন পেলেন বিএনপির ফখরুলসহ ৩৫ নেতা

শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতা।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র মহানগর হাকিম ইমরুল কায়েসের আদালতে জামিন আবেদন করলে দুই পক্ষের শুনানি শেষে আদালত ৫ এপ্রিল পর্যন্ত তাদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মোয়াজ্জেম হোসেন আলাল। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানান, রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের হয়।

আজ আদালতে এ মামলায় মির্জা ফখরুলসহ ৩৫ নেতাকর্মী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালত চত্ত্বরে মানবন্ধন করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। এ সময় তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের কাছে আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।