× Banner
সর্বশেষ
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী

হরিণাকুন্ডুতে গৃহবধুকে কুপিয়ে যখম মামলার প্রধান আসামী গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফরিদা খাতুন (৩৮) নামের এক গৃহবধুকে কুপিয়ে যখম করার প্রধান আসামী এনামুল মালিতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে হরিণাকুন্ডু থানার এস আই গোলাম সরোয়ার অভিযান চালিয়ে ভবিতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

এস আই সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মামলার প্রধান আসামী এনামুল মালিতা নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে ভবিতপুর গ্রামের এলেম মালিতার স্ত্রী ফরিদা খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে প্রতিবেশি এনামুল মালিতা, তার ছেলে রাজীব মালিতা ও স্ত্রী লাবনী খাতুন। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..