× Banner
সর্বশেষ
সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল

হত্যার স্থল থেকে তাজা বুলেট উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস: রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক হোসি কুনিও হত্যাকাণ্ডের ৮ দিন পর ঘটনা স্থল থেকে  একটি তাজা বুলেট উদ্ধার করেছে পিবিআই ও জেলা পুলিশের একটি প্রতিনিধি দল।

রোববার দুপুর আড়াইটার দিকে কাউনিয়ার কাচু আলুটারী গ্রামের ঘটনাস্থল থেকে বুলেট উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, পিবিআই ও রংপুর জেলা পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পর্যবেক্ষণ এবং তল্লাশি চালিয়ে একটি তাজা বুলেট উদ্ধার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন জানান, উদ্ধার হওয়া বুলেটটি কুনিও হত্যাকান্ডে ব্যবহৃত কিনা তা আমরা ক্ষতিয়ে দেখছি। তবে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান,  হোসি কুনিওকে চারটি গুলি করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই স্থান থেকে ৩ টি এবং আজ আরো একটি বুলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবকে ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ, তবে চার দিন পরে তার রিমান্ড বাতিল করে জেল-হাজতে পাঠানো হয়েছে। কুনিও হত্যার ঘটনায় রাজশাহী থেকে আটক ব্রাক ব্যাংকেরর দুই কর্মকর্তা ও পাবনা থেকে আটক ব্যবসায়ীক বন্ধু হীরা মিয়ার খালাত ভাইকে  জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ ।

এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, কুনিও হত্যার ঘটনায় বিভিন্ন এলাকা থেকে আটক তিন জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কিছু না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু বিপ্লবকে ছয় দিন বাকি থাকতেই কেন জেল-হাজতে পাঠানো হয়েছে জানতে চাইলে তিনি জানিয়েছেন, এটা বিজ্ঞ আদালতের বিষয়ে আমাদের মন্তব্য করা উচিৎ নয়।


এ ক্যটাগরির আরো খবর..