× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

হতদরিদ্রদের কার্ডের তালিকা থেকে নাম কর্তনের হিড়িক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় হতদরিদ্রদের তালিকায় রাজনৈতিক দলের নেতা ও স্বচ্ছল পরিবারের নামের তালিকা প্রস্তুত করে চাল বিতরণ করায় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান পত্রিকার বরাত দিয়ে প্রতিিিট ইউনিয়নে স্বচ্ছল ও প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের নাম কর্তনের জন্য পত্র প্রেরণ করেছেন। যাহার স্মারক নং ৯৭৮ এ পত্র প্রেরণ করেণ।

ইউএনওর সভাপতিত্বে ১৩ অক্টোবর বিকালে উপজেলা হল রুমে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এসময় ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, মোঃ মিজানুর রহমান ও মোছাঃ মাহফুজা বেগম পুতুল, থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম, আট ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাণীশংকৈল উপজেলায় গরীব অসহায় ও দুঃস্থদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকায় সরকারি নির্দেশাবলী অমান্য করে রাজনৈতিক দলের নেতা ও স্বচ্ছল পরিবারকে প্রথম দফায় চাল দেওয়া হয়েছে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহি কর্মকর্তা ৮ ইউনিয়নে চাল বিতরণ বন্ধ রেখে নাম সংশোধনের জন্য সভা আহবান করেন। যার ফলে প্রতিটি ইউনিয়নে তালিকা থেকে নাম কর্তনের হিড়িক চলছে পরিষদ গুলোতে। তবে নাম কর্তনের ব্যাপারে স্বচ্ছল পরিবাররা মুখ খুলছেন না মান সম্মানের এবং মামলার ভয়ে।

গরীদবের চাল নিয়ে নয় ছয় করা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, হতদরিদ্রের তালিকর ব্যাপারে আমরা প্রতিনিয়ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি সভা ডেকে আলোচনা করছি। ২-৩ দিনের মধ্যে স্বচ্ছ নামের তালিকা তৈরী করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..