× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

সড়ক দূর্ঘটনায় আগৈলঝাড়া কলেজের সাবেক ভিপি নিহত।বিভিন্ন মহলের শোক

admin
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

আগৈলঝাড়া ( বরিশাল) সংবাদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় সড়ক র্দর্ঘটনায় আগৈলঝাড়া কলেজের সাবেক ভিপি মুনিম বাড়ৈ যাকোব নিহত হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

বুধবার বিকালে উপজেলা সদরে সড়কের পাশে দাড়িয়ে থাকা অবস্থায় একটি চলন্ত নসিমন তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যায়। তিনি মৃত্যু কালে বৃদ্ধা মা, স্ত্রী, ১ ছেলে ,১ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তার আকস্মিক মৃতু সংবাদ শুনে  বরিশাল ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ উপজেলার ছবিখাড়পাড় তার নিজ বাড়িতে ছুটে আসেন, এছাড়া বরিশাল ২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুচ, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার, গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

মুনিম বাড়ৈ যাকোব আগৈলঝাড়া কলেজের প্রথম ভিপি, বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্জের সহ সভাপতি এছাড়াও  তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিল। খ্রিষ্টীয় ধর্মীয় রীতি অনুযায়ী তার নিজ বাড়িতে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানাযায়।


এ ক্যটাগরির আরো খবর..