× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত প্রতিনিধি

স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট বসবে সেদিন মমতা প্রধানমন্ত্রী –শুভেন্দু অধিকারী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০২২
শুভেন্দু অধিকারী

‘যেদিন এই স্যাণ্ডো গেঞ্জিতে বুক পকেট বসবে সেদিন মমতা প্রধানমন্ত্রী হবেন।’নিজের স্যান্ডো গেঞ্জি টেনে বের করে এমন বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারী।

তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ট্যুইটে লেখা-‘২০২৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন আর প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়’। এর প্রেক্ষিতেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ট্যুইট করে আরও লেখেন, একই দাবি আবার খানিক ভিন্নভাবে করতে দেখা গেছে কুণাল ঘোষকেও। তাঁর অবশ্য দাবি ২০৩৬ সাল পর্যন্তই বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা। তারপর ২০৩৯ এর লোকসভা ভোটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

একুশের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর আপাতত দিল্লিকেই পাখির চোখ করেছে তৃণমূল। ২০২৪ এর লোকসভা নির্বাচিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে দেখাই যে আপাতত তাদের একমাত্র লক্ষ্য একথা একাধিকবার সরাসরিই জানিয়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই বাংলার বাইরে একাধিক রাজ্যে আধিপত্য বিস্তার করার চেষ্টায় মাঠে নেমেছে তৃণমূল। কিন্তু তৃণমূলের এই স্বপ্নকে মোটেই পাত্তা দিতে রাজি নয় বিরোধী গেরুয়া শিবির। এবার সেই সুরই শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়।

সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্রামে একই সঙ্গে মৃত্যু হয়েছে মা ও ছেলের। মঙ্গলবার সেই পরিবারের সঙ্গে দেখা করতে ওই গ্রামে যান শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন,’ তৃণমূলের দাবি প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আপনার কী মত?’। আর এই প্রশ্নের উত্তরেই কার্যতই একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।


এ ক্যটাগরির আরো খবর..